ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় ইসলামী মাহফিল ভন্ডুলের প্রতিবাদে সংবাদ সম্মেলন


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১১-২০২৪ দুপুর ৩:২৪

নওগাঁর মান্দায় ইসলামী মাহফিল ভন্ডুলের প্রতিবাদে ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে যুব সমাজ ও এলাবাসী। গতকাল বিকেলে উপজেলার প্রসাদপুর ইউপির গোবিন্দপুর ডিপবাজার এলাকায় ইসলামী মাহফিল ভন্ডুলের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, ৩০ জন সদস্য বিশিষ্ট একদল যুব সমাজের উদ্যোগে অরাজনৈতিক ব্যানারে প্রতিবছর ডিপবাজার এলাকায় ইসলামী মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। এই মাহফিল হয় সম্পন্ন অরাজনৈতিক ব্যানারে। দলের কোন নেতাকে এই মাহফিলে প্রধান অতিথি বা সভাপতি করা হয় না। অথচ গত ২৭ নভেম্বরে অনুষ্ঠিত ইসলামী মাহফিলে ৭নং প্রসাদপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিনকে প্রধান অতিথি করতে হবে এমন চাপ প্রয়োগ করতে থাকে তার অনুসারী কিছু স্থানীয় বিএনপি নেতা কর্মীরা। অরাজনৈতিক ব্যানারে এই ইসলামী মাহফিল অনুষ্ঠিত হওয়ার কারণে চেয়ারম্যানকে প্রধান অতিথি হিসাবে রাখার অসম্মতি প্রকাশ করেন যুব সমাজ ও এলাকাবাসী। এমন সংবাদে পেয়ে মতিন চেয়ারম্যানের লোকজন এসে মারপিট করে মাহফিল ভন্ডুল করে দেয়। এমন নেক্কারজনক ঘটনায় এলাকাবাসী চেয়ারম্যানসহ তার অনুসারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গোবিন্দপুর-ডিপ বাজার যুব সমাজ সংঘের সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি উজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাফি, কোষাধক্ষ্য জহুরুল ইসলাম, সদস্য রাসেল হোসেন, ওয়াহিদ আলী, সাবেক ইউপি আব্দুল জলিলসহ এলাকার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।

এমএসএম / এমএসএম

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন