রায়গঞ্জে ৮ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের অবৈধ সিন্ধান্তের প্রতিবাদে মানববন্ধন
সিরাজগঞ্জের রায়গঞ্জে ৮টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের অবৈধ সিন্ধান্তের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১ লা ডিসেম্বর সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার সোনাখারা, ধুবিল, ঘুড়কা, চান্দাইকোনা, ধানগড়া, নলকা, পাঙ্গাসী ও ব্রহ্মগাছা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা বিএনপি'র সভাপতি শামছুল ইসলাম, বিএনপি নেতা আয়নুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসেন সোহান, সাবেক উপজেলা ছাত্র দলের সভাপতি আব্দুর রাজ্জাক জুয়েল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিধি সম্মতভাবে নিযুক্ত প্যানেল চেয়ারম্যানগণ কর্তব্যরত থাকা সত্ত্বেও অনৈতিক ভাবে প্রশাসক নিয়োগের ফলে ইউনিয়ন পরিষদে বিশৃংখলা সৃষ্টিসহ জনসাধারণের প্রাপ্য সেবা চরমভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে। পাশাপাশি এধরণের বিধি বহির্ভূতভাবে প্রশাসক নিয়োগের ফলে জনসাধারণের প্রত্যক্ষ ভোটে সরাসরি নির্বাচিত জনপ্রতিনিধিগণের মর্যাদ্য কুল্লসহ জনসাধারণের মধ্যে অসন্তোষ তৈরী হয়ে গণবিস্ফোরণের আশঙ্কা করছে বক্তারা।
মানববন্ধনে প্যানেল চেয়ারম্যানের দাবিতে ইউপি সদস্যরা বলেন, নতুন ভাবে প্যানেল গঠন না করে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা না দিয়ে রায়গঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে প্রশাসক নিয়োগের অবৈধ সিন্ধান্তের প্রতিবাদে
আমরা তীব্র নিন্দা জানাই।দেশের স্থানীয় পর্যায় সুশৃঙ্খল রাখতে আমাদের প্রয়োজন আছে। দেশের উন্নয়নসহ বিভিন্ন কর্মকান্ডে আমরা জড়িত থাকি। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেবা দিয়ে থাকি। তারা আরও বলেন, আপনাদের মনে রাখতে হবে আমরাও ছাত্র আন্দোলনের সময়ে শিক্ষার্থীদের সহায়তা করেছি। আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা না দিলে আমরা মানুষের সেবা করার সুযোগ থেকে বঞ্চিত হবো।
এ সময় উপজেলার ৮ ইউনিয়নের নবগঠিত প্যানেল চেয়ারম্যানসহ সাধারণ নাগরিকেরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত স্মারকলিপি জমা দেন ইউনিয়ন পরিষদের নবগঠিত প্যানেল চেয়ারম্যানেরা।
এমএসএম / এমএসএম
মাদারীপুরে আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণে অচলাবস্থা নিরসনে মতবিনিময় সভা
রূপগঞ্জে বেড়াতে এসে অপহরণের শিকার কলেজ শিক্ষার্থী
রাজারহাটে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা
"বালাসী-বাহাদুরাবাদ রুটে সেতু হলে কমবে দূরত্ব, গতি পাবে শিক্ষা, চিকিৎসা, কৃষি ও বাণিজ্য"
কুষ্টিয়ায় স্ত্রী হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
গোপালগঞ্জে দেশীয় মাছ সংরক্ষণে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত
ভূঞাপুরে ডাকাতির চেষ্টা নস্যাৎ: দেশীয় অস্ত্র ও নৌকাসহ ৫ ডাকাতকে পুলিশে দিল জনতা
একটি মহল দেশকে অশান্ত করতে চায়, সতর্ক থাকার আহ্বানঃ ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
আর্থিক সংকটে পড়াশোনা বন্ধ হওয়ার শঙ্কা, মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন
নিউজ প্রকাশের পরেও বহাল তবিয়তে নওগাঁর ভূমি কর্মকর্তা জিয়া
নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
গোপালগঞ্জে আওয়ামী লীগের ১২ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান