কুয়েত বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের নেতৃবৃন্দ।
বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মুরাদুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান টিটো'র নেতৃত্বে আলহাজ্ব নাসির উদ্দিন হাওলাদার, সামছুল হক,বেলাল উদ্দিন, আব্দুল মোহিত নাজমুল, ফয়েজ কামাল,আলীমুদ্দিন,জায়েদুর রহমান জায়েদ,আহাম্মদ আলী রানা,নাজিম উদ্দিন,কবির হোসেন,ইসমাইল হাওলাদার, সাংবাদিক জালাল উদ্দীন, সাংবাদিক মাহমুদ সহ প্রবাসী বাংলাদেশীরা।
এসময়ে প্রতিরক্ষা উপদেষ্টা (ডিফেন্স এ্যাটাসে) ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী (এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি),কাউন্সিলর (পাসপোর্ট ও ভিসা) ইকবাল আক্তার, কাউন্সিল'র ও দূতালয় প্রধান মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত বর্তমান কুয়েতের আইন শৃঙ্খলা মেনে চলার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান। এছাড়া বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। রাষ্ট্রদূত বলেন আমরা সকলেই বাংলাদেশি কুয়েতের আইন কানুন মেনে চলা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা এমন কিছু করবো না যাতে বাংলাদেশের মান সন্মান নষ্ট হয়। বাংলাদেশ দূতাবাস কুয়েত সব সময় মানুষের সেবা দিয়ে যাবে আমাদের জনবল কম থাকায় কিছু সমস্যা হলেও আমরা সকলেই অতিরিক্ত সময় কাজ করি শুধু আপনাদের জন্য। আমরা দূর্নীতি মুক্ত বাংলাদেশ চাই! বড় কষ্ট হয় এবং শুনতে পাই আমার শ্রমিকদের উপর ম্যানেজার ও সুপারভাইজাররা বিভিন্ন ভাবে শ্রমিকদের কাছে থেকে পয়সা আদায় করে এবং ছুটিতে গেলে পয়সা দেওয়া লাগে এটাই বড় কষ্ট! এই সময় বিভিন্ন বক্তারা ভিসা বিষয়ে কথা তুলে ধরেন মান্যবর রাষ্ট্রদূত এর কাছে। তাদের কথা শুনে তিনি বলেন এই ভিসা করে কারা..?
আমরাই আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছি এর জন্য কে দায়ী..?
আমার বাংলাদেশের শ্রমিক কুয়েত আসতে এটা টাকা লাগে কেন.?
আমার পার্শ্ববর্তী ভারত, নেপাল, শ্রীলঙ্কা নামে মাএ টাকা দিয়ে বিদেশ আসে। এই ভিসার সিন্ডিকেট কারা! কুয়েত এর ভিসা নিতে তেমন খরচ হয় না। তাহলে কেন আমার দেশের শ্রমিক এত টাকা দিয়ে কুয়েত আসে, আর এদের আনছেন আপনারাই! লামানা কি..?
কেন লামানা করে আপনি আপনার ভাইকে ঠকাবেন। নিজের বিবেক দিয়ে কাজ করলে সত্যি আমরা সকলে এগিয়ে যাবো। আজ ছাএ সমাজের যে অবদান সেই অবদান ধরে রাখতে হলে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সুন্দর বাংলাদেশের জন্য!
এমএসএম / এমএসএম
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন