ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে ইসকনের অস্থায়ী অনুষ্ঠানস্থল অপসারণ


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১-১২-২০২৪ দুপুর ৩:৯

নরসিংদী সদরের হাড়িধোয়া নদীর তীরে গড়ে তোলা ইসকনের অনুষ্ঠানস্থল ২৪ ঘণ্টার আল্টিমেটামের মধ্যেই অপসারণ করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল থেকেই নরসিংদীর ইসকন মন্দির কর্তৃপক্ষ শ্রমিকদের মাধ্যমে নদী ঘেঁষে গড়ে তোলা অনুষ্ঠানস্থল অপসারণে কাজ শুরু করে। এদিন বিকেলের মধ্যেই বেশির ভাগ সামগ্রী তারা অপসারণ করে ফেলে। এসময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন ছিল।

এর আগে শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজ শেষে নরসিংদীতে ইসকন নিষিদ্ধের দাবি ও আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা থেকে মুসুল্লি ও ছাত্র-জনতারা নরসিংদী পৌরসভা মোড়ে এসে সমবেত হয়। সেখান থেকে বিভিন্ন স্লোগানে হাজারো জনতা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন মসজিদের সামনে এসে জড়ো হয়।

সমাবেশে ইসকনকে ‘জঙ্গি সংগঠন’ আখ্যা দিয়ে বক্তারা বলেন, ‘ইসকন’ একটি জঙ্গি সংগঠন। এ সংগঠনকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। তারা বাংলাদেশে কোনো কার্যক্রম চালাতে পারবে না। পাশাপাশি নরসিংদী শহরের হাড়িধোয়া নদীর তীরে গড়ে তোলা ইসকনের আস্থানা উচ্ছেদের জন্য নরসিংদী জেলা প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন মুসল্লিরা। তাদের এই দাবি বাস্তবায়ন না হলে জেলার তৌহিদি জনতা এর কঠোর জবাবের হুঁশিয়ারি দেন।

আল্টিমেটামের পর নরসিংদী ইসকন মন্দির কর্তৃপক্ষ নিজ উদ্যোগেই অনুষ্ঠানস্থল অপসারণের সিদ্ধান্ত নেয়। তারা শনিবার সকাল থেকেই শ্রমিকদের মাধ্যমে অপসারণ কাজ শুরু করে। 

T.A.S / T.A.S

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা