গাজীপুরে পোশাক কারখানায় শ্রমিকদের সঙ্গে ধাওয়া পাল্টা
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে পোশাক শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘঠেছে। এ ঘটনায় চারজন শ্রমিক আহত হয়েছেন। আহতদের কারখানার ভিতরে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শ্রমিকরা।
বিষয়টি নিশ্চিত করেন ইসলাম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর প্রশাসনিক কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম। তিনি বলেন, আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। রোবার (১ ডিসেম্বর) দুপুরে খাবার বিরতির পর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিঃ কারখানায় এ ঘটনা ঘঠে।
জানাযায় ইসলা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিঃ কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৬৪ জন শ্রমিককে টার্মিনেশন দেওয়া হয়। টার্মিনেশন দেওয়া শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী তাদের পাওনাদি পরিশোধ করা হয়। কিন্তু শ্রমিকদের অভিযোগ তাদের নাম বিজিএমইএ ব্লাকলিস্টে রাখা হয়েছে। যার কারণে তাদের অন্য কোন কারখানায় চাকুরী হচ্ছে না। বিজিএমইএ থেকে ব্লাকলিস্ট অপসারনের দাবিতে ছাঁটাইকৃত শ্রমকিরা রোববার দুপুরের সময় কারখানার মূল ফটকে এসে কর্মরত শ্রমিকদের ভিতরে প্রবেশ করতে বাধা দেয়। এর পরেই ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিঃ কারখানার কর্মকর্তা এবং শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু। এসময় আশেপাশে আতংক ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে বন্ধ হয়ে যায় দোকান পাট।
দুইজন শ্রমিক মারাগেছে এই খবর ছড়িয়ে পড়লে বিকেল পৌনে চারটা সময় ছাঁটাইকৃত শ্রমিকরা মূল ফটকে এসে আবার হামলা চালায়। পরে কারখানার ভিতর থেকে কর্মকর্তারা এসে পাল্টা ধাওয়া দিলে শ্রমিকরা পিছু হটে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান জানান, কোনাবাড়ী এলাকায় ইসলাম গার্মেন্টসে শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের ধাওয়া পাল্টা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে আমাদের শিল্প পুলিশ রয়েছে। সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে।
T.A.S / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ