ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বকশীগঞ্জে অতিরিক্ত দামে বীজ বিক্রয় করায় বিপণন প্রতিষ্ঠানকে জরিমানা


মোয়াজ্জেম হোসেন, বকশীগঞ্জ photo মোয়াজ্জেম হোসেন, বকশীগঞ্জ
প্রকাশিত: ১-১২-২০২৪ বিকাল ৫:২০

জামালপুরের বকশীগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বীজ বিক্রয় করায় ০৫ বিপণন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ০১ ডিসেম্বর (রবিবার) পৌর শহরের বিভিন্ন বীজ ভাণ্ডারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

এ সময় পৌর শহরের ০৫ টি দোকানে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমন আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট  ও  সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল- হুসনা ৷ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কমকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন বকশিগঞ্জ থানা পুলিশ।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান, এ সকল দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বীজ বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মেসার্স ত্রিনাথ চৌধুরীকে ১০ হাজার, ভাই ভাই বীজ ভান্ডারকে ০৫ হাজার, দেলু এন্টারপ্রাইজকে ০৫ হাজার , মানতাশাহ এন্টারপ্রাইজকে ০৫ হাজার ও সরকার বীজ ভান্ডার ০৫ হাজার টাকা করে সর্বমোট ০৫ টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

T.A.S / T.A.S

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত