বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশে জেএসএস নেতারা
শকুনের দল পার্বত্য চট্টগ্রাম নিয়ে ছিনিমিনি খেলছে
শকুনের দল পার্বত্য চট্টগ্রাম নিয়ে ছিনিমিনি খেলছে উল্লেখ করে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা সমর্থিত)র নেতারা বলেছেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পুর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে আবারো সেই ১৯৮০ সালে ফেরত যাবে বলে হুশিয়ারি জানান বক্তারা।
রবিবার (১লা ডিসেম্বর ২০২৪) বিকেলে খাগড়াছড়ি মহাজনপাড়া সূর্যশিখা ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের শাপলা চত্বর হয়ে আদালত সড়ক হয়ে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে প্রতিবাদী সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির কেন্দ্রীয় সভাপতি জ্ঞান প্রিয় চাকমার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন,পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি শোভা কুমার চাকমা এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
তিনি বলেন,পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭ বছর অতিক্রান্ত হলেও পার্বত্য চট্টগ্রাম নিয়ে স্বার্থনীশি মহল চক্রান্তের নীল নকশা বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেন। এছাড়া পার্বত্য চট্টগ্রাম চুক্তির এক তৃতীয়াংশ এখনো বাস্তবায়ন হয়নি বরং মৌলিক বিষয়গুলো নিয়ে ষড়যন্ত্র করে পাহাড়ে সংঘাতকে উস্কে দেয়ার অভিযোগ তোলা হয় এতে।
একই সাথে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে চুক্তির বিরোধীতা না করে শান্তির পথে চলার আহ্বান জানিয়ে সাধরে গ্রহণ করা হবে বলে জানান।
এতে আরো খাগড়াছড়ি সদর থানা কমিটির সাংগঠনিক সম্পাদক রাজ্যময় চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুনেন্টু চাকমা,হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভানেত্রী মায়া চৌধুরী,পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির দীঘিনালা থানা কমিটির সাংগঠনিক সম্পাদক রয়েল চাকমা বক্তব্য রাখেন।
T.A.S / T.A.S
সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা