ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

খুবিতে আইনগত সহায়তা মেলা অনুষ্ঠিত


অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয় photo অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১-১২-২০২৪ বিকাল ৫:৫০

ইউএসএইড এর ১৬ দিনব্যাপী লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ পক্ষকাল উদযাপন উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের উদ্যোগে আইনগত সহায়তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১ ডিসেম্বর (শনিবার) আইন ডিসিপ্লিনের আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানের বর্নাঢ্য শোভাযাত্রা শেষে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, ট্রেজারার প্রফেসর ড. মো. নুরুন্নবী, আইন ডিসিপ্লিনের ডিন প্রফেসর ড. মো. নাসিফ আহসানসহ আরো অতিথিবৃন্দ। পরে অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন।

বিকালের আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত  ছিলেন সিনিয়র ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ জনাব মাহমুদা খাতুন। তিনি বলেন, সকল নাগরিকের জন্য সুযোগের সমতা ও আইনের সমতা বিধানের রয়েছে । সকলের সমান অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। ২০০০ সালের জানুয়ারি মাসে নাগরিক অ্যাক্ট পাশ হয় সংসদে। দেশের শিল্প ও অর্থনীতিতে নারীদের ভূমিকা ও অবদান থাকা সত্বেও নারীর প্রতি সহিংসতা কমেনি। নারীরা বাহিরে যেমন ঝুকির মধ্যে থাকে পরিবারেও তেমনি তারা অসুবিধার সম্মুখীন হয়।  পৈতৃক সম্পত্তিতেও নারীরা বৈষম্যের শিকার হচ্ছেন। নারীরা অর্থাভাবে ও ভয়ভীতিসহ নানান সঙ্কটের জন্য আইনি সহয়তা থেকে বঞ্চিত হচ্ছে। ২০২০ সালে সরকার নারী ও  শিশু নির্যাতন আইন সংশোধন করা হলেও ধর্ষন থামছেনা। দেশের সর্বস্তরেই পুরুষতান্ত্রিক প্রবণতা বেশি যার ফলে একজন নারীর প্রতি সহিংসতার তীব্র হচ্ছে। 

আরো উপস্থিত ছিলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর ইউএসএইড আইন সহায়তা কার্যক্রমের (চিফ অব পার্টি) হেথার গোল্ডস্মিথ, খুলনার ডিস্ট্রিক্ট লিগাল এইড অফিস অফিসার মিসেস ফারাহ দিবা ছন্দা, জয়েন্ট ডিস্ট্রিক্ট এন্ড সেশন্স জাজ মো. ফয়সাল আল মামুন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইন ডিসিপ্লিনের প্রধান জনাব পুনাম চক্রবর্তী।দিনব্যাপী এ অনুষ্ঠানে আইনি সহায়তা মূলক বিভিন্ন ফেসটুন প্রদর্শনীসহ কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য