নাগরপুরে বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস -২০২৪ সুষ্ঠু, সুন্দর ও যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, লেফটেন্যান্ট মাহমুদুল রহমান সাবাব, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, মৎস্য কর্মকর্তা মো.মাসুম বিল্লাহ, নাগরপুর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.সুজায়েত হোসেন, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মেহেদী হাসান, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থার গণমাধ্যম কর্মী ও নানা শ্রেণি পেশার মানুষ।
উল্লেখ্য, সভায় যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয় ।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান