পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে রাস্তা নির্মাণ তাৎক্ষণিক অভিযান কর্তৃপক্ষের
মিরপুর বেড়িবাঁধের তুরাগ সিটি সংলগ্ন তুরাগ হাউজিং এর নামে ১১ তলা বিল্ডিং এর কাজ শেষ পর্যায়ে থাকলেও , বিল্ডিংয়ে ঢোকার জন্য কোন রাস্তা না থাকায় পানি উন্নয়ন বোর্ডের সরকারী জায়গা দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে ।সরজমিনে গিয়ে দেখা যায়, তুরাগ হাউজিং এর নামে বেজমেন্ট সহ ১১ তলা বিল্ডিং এর কাজ শেষ পর্যায়ে, রাজউক অনুমোদিত নেই কোন সাইনবোর্ড । বিল্ডিং এ ঢোকার জন্য নেই কোন রাস্তা । পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বাঁশ ও ইট দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে ।
উপস্থিত জমির মালিক পরিচয় দানকারী আশীষ নামীয় ভদ্রলোকের সঙ্গে কথা বলে জানা যায়, ৩০ জন মিলে বিল্ডিং টা করছেন । রাজউকের অনুমোদন আছে কিনা এমন প্রশ্নের উত্তরে বলেন, অনুমোদন আছে, কাগজ পত্র অফিসে আছে ।সাইনবোর্ড লাগানো নাই কেন ?এমন প্রশ্নে তিনি বলেন, ২-১ দিনের ভিতরে লাগিয়ে দিব । পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে রাস্তা নির্মাণ করার বিষয় বলেন, আমরা আবেদন করেছি ।কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দিতে বললে, আমরা রাস্তা নির্মাণ বন্ধ করে দিব । তুরাগ হাউজিং এর সভাপতি বাবুল চৌধুরীর সঙ্গে কথা বলার জন্য বলে ঊনি দ্রুত স্থান ত্যাগ করেন ।
এ বিষয়ে জানতে রাজউকের কর্মরত পরিদর্শক আতিফ ইসলাম ইমনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোন হাউজিং এর অনুমোদন নাই, সকল কার্যক্রম বন্ধ । এ বিষয় তিনি এর আগেও অভিযোগ পেয়েছেন এবং ব্যবস্থা নিবেন বলে জানান ।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত সাহেবের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই । কেউ যদি সরকারি জায়গা দখল করার চেষ্টা করে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে,আমি এখনই ব্যবস্থা নিব বলেই তাৎক্ষণিক অফিস সহকারী দেলোয়ার হোসেনকে পাঠিয়ে কাজ বন্ধের নির্দেশ দেন ।
এ বিষয়ে অফিস সহকারী দেলোয়ারের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি সব কিছু দেখেছি, তাদেরকে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, ছবি তুলে নিয়েছি ,স্যারকে জানাবো এবং ২-১ দিনের ভিতরেই এখানে সাইনবোর্ড টানিয়ে দেওয়ার ব্যবস্থা করব ।পার্শ্ববর্তী তুরাগ সিটির গেটের ভেতর দিয়ে সরু একটি গলির সন্ধান পাওয়া যায়, বাঁশের বেড়া দিয়ে ঘেরা,যেখানে আট জনের নাম সম্বলিত একটি সাইনবোর্ড টানানো আছে ।
বিস্তারিত আসছে পরবর্তী সংখ্যায়---
এমএসএম / এমএসএম
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব
সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত
রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ
ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন
শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন
৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প
ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন
শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ