পটুয়াখালীর নিজামুদ্দিন মার্কাজ অনুসারীদের স্মারক লিপি পেশ
নিজামুদ্দিন মারকাজ'র অনুসারীদের আমীর হযরত মাওলানা সা'দ কান্দলভী (দা.বা.)কে বাংলাদেশে আসা এবং দেশের সকল মসজিদে বাধাহীনভাবে তাবলীগের জামাতের কাজ পরিচালনার দাবীতে তাবলীগ জামাত বাংলাদেশ পটুয়াখালী জেলার পক্ষে অর্ন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাস্ট্র উপদেষ্টা এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের বরাবর পৃথক স্মারক লিপি প্রদানসহ সমাবেশ এবং শান্তপুর্ন মিছিল হয়েছে পটুয়াখালীতে।
আজ সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১ টায় জেলার বিভিন্ন উপজেলা থেকে নিজামুদ্দিন মার্কাজ অনুসারীদের শত শত তাবলীগ জামাত সাথীরা সার্কিট হাউজ সামনের সড়কে এসে সমবেত হয়। এ সময় কর্মসূচীর উদ্দেশ্য ও কর্মসূচী সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন মো. আব্দুল হাই, মো. আল আমিন, মাহামুদুর রহমান লিটু, আহম্মাদ ফয়সাল।
সমাবেশের পরে তাবলীগ জামাত সাথীরা জিকির সহকারে এক বিশাল মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সমবেত হয়। সমবেত সাথী মুসুল্লীদের পক্ষে মোঃ আব্দুল হাই, মাহমুদুর রহমান লিটু, মো. আল আমিন, মো. আইনুল হক, আহম্মদ ফয়সাল, মাও. মাসুদুর রহমান, মাও. জুনায়েদ, মাও. আব্দুর রশিদের নেতৃত্বে একটি দল প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এঁর বরাবর জেলা প্রশাক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এর কাছে একটি স্মারক লিপি হস্তান্তর করেন। পরে একই তাবলীগ জামাত দল স্বরাস্ট্র উপদেস্টা বরাবর পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ এর কাছে অনুরূপ একটি স্মারক লিপি পেশ করেন। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এঁর বরাবর পটুয়াখালী সেনা ক্যম্পের কমান্ডিং অফিসার এর কাছে আরও একটি স্মারক লিপি প্রদান করেছেন তাবলীগ জামাত নেতৃবৃন্দ।
তাবলীগ জামাতের নেতৃবৃন্দ আসন্ন বিশ্ব ইজতেমায় নিজামুদ্দিন মারকাজ'র অনুসারীদের আমীর হযরত মাওলানা সা'দ কান্দলভী (দা.বা.)কে নিরাপদে এসে কোরআন ও হাদিসের আলোকে তাঁর মূল্যবান বক্তব্য দিতে পারেন এবং আখেরী মোনাজাত পরিচালনা করতে পারেন তার সুব্যবস্থা করার জন্য সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাস্ট্র উপদেষ্টা এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এঁর কাছে জোর দাবী করেছেন।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত