ঠিকাদারদের সাথে খুবি উপাচার্যের মতবিনিময়: "চলমান প্রকল্প শেষ হতে লাগবে আরো সময়"
খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের (২য় সংশোধিত) আওতাধীন বিভিন্ন কাজের ঠিকাদার ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেছেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। গতকাল বেলা সাড়ে ১১টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ মতমিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ জানান, বিভিন্ন জটিলতার কারণে, বিশেষ করে ড্রইংয়ে সমস্যা থাকায় নির্মাণাধীন কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা কঠিন। তাদের আরও সময়ের প্রয়োজন।
উপাচার্য আগামী এক সপ্তাহের মধ্যে প্রকৌশল বিভাগকে সকল সমস্যার সমাধান করা এবং ঠিকাদারদেরকে লোকবল বৃদ্ধি করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়া ঠিকাদারদের আরও বেশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে পরামর্শ দেন।
T.A.S / T.A.S
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?