খুবির অর্থনীতি ডিসিপ্লিনের শিক্ষক শাহনেওয়াজ নাজিমুদ্দিন ও ফৌজিয়া হামিদ এর বিদায় সংবর্ধনা
খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ ও প্রফেসর ড. ফৌজিয়া হামিদ এর কর্মজীবন সফলভাবে সম্পন্ন হওয়ায় গতকাল সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৩টায় আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ ও প্রফেসর ড. ফৌজিয়া হামিদ দু’জনই ছিলেন অত্যন্ত সহজ-সরল ও স্পষ্টভাষী। শুদ্ধাচারী ব্যক্তির উদাহরণ দিতে গেলে আমরা যা জানি তার সবগুলোই তাঁরা অর্জন করেছেন। কর্মজীবনে তাঁরা সততা ও নিষ্ঠার সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি আরও বলেন, শিক্ষক হিসেবে তাঁরা অত্যন্ত সফল এবং গবেষক হিসেবে প্রাজ্ঞ ছিলেন। তাঁদের শিক্ষকতার মান এবং গবেষণার বিষয় তরুণ শিক্ষকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আমি তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
T.A.S / T.A.S
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?