খুবিতে নির্মাণাধীন ইটিপি'র তদারকিতে উপাচার্য
খুলনা বিশ্ববিদ্যালয়ের নির্মিত হচ্ছে ইনফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি)বা বর্জ্য জল শোধনাগার । গতকাল যার এর সাইট সিলেকশন তদারকিতে উপস্থিত হন উপাচার্য প্রফেসর ডক্টর রেজাউল করিম।
এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট সংক্ষেপে ইটিপি বর্জ্য জল শোধন করতে ব্যবহৃত হয়। সাধারণত চরম জল দূষণের সম্ভবনা যুক্ত শিল্প এলাকায় (যেমন ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল এবং রাসায়নিকের মতো শিল্পগুলিতে)এটি ব্যবহৃত হয় । এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (বর্জ্য প্রক্রিয়াকরণ স্থাপনা) শিল্পের বর্জ্য জলের পাশাপাশি গার্হস্থ্য পয়ঃনিষ্কাশনের ক্ষেত্রে ভূমিকা পালন করে।
বিশ্ববিদ্যালয়ের ৪র্থ একাডেমিক ভবনের উত্তর পাশে এই ইটিপি নির্মাণের স্থান নির্ধারণ করা হয়েছে। নির্মিতব্য এই ইটিপিতে বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারসহ সকল ল্যাবের তরল বর্জ্য পরিশোধন করা হবে।
প্রকল্প পরিদর্শনকালে উপাচার্য বলেন, "এই প্রকল্প বিশ্ববিদ্যালয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। এ প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ব্যবহৃত রাসায়নিক তরল বর্জ্য পরিশোধন হবে, যার ফলে পরিবেশের কোনো প্রকার ক্ষতি হবে না এবং খুব সহজেই ল্যাবের তরল বর্জ্য নিষ্কাশন সম্ভব হবে।" এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান সহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
T.A.S / T.A.S
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?