ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ককটেল ফাটিয়ে ও বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই


সিরাজুল ইসলাম, কালিয়াকৈর photo সিরাজুল ইসলাম, কালিয়াকৈর
প্রকাশিত: ৩-১২-২০২৪ দুপুর ৩:১৮

গাজীপুরের কালিয়াকৈরে ককটেল ফাটিয়ে বিকাশ ব্যবসাকে কুপিয়ে দশ লক্ষ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার (২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর উপজেলাধীন সফিপুর বাজারের আন্দারমানিক রোডে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গুরুত্বর অবস্থায় ওই বিকাশ মালিককে উদ্ধার হাসপাতালে নেন। ভুক্তভোগী বিকাশ ব্যবসায়ী উপজেলার সফিপুর রঙ্গার টেক এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৪৫)। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানান, বিকাশ ব্যবসায়ী সাইফুল সোমবার রাতে দোকান বন্ধ করে গচ্ছিত টাকা একটি ব্যাগে করে বাসার দিকে রওনা হচ্ছিলেন। এমন সময় আন্দারমানিক রোডের সাউথ ব্রীজ স্কুলের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বিকাশ ব্যবসায়ীর হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এক পর্যায়ে স্থানীয়দের আগমন টের পেয়ে ঘটনাস্থলে তিনটি ককটেল ফাটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিদুল ইসলাম জানান, একদল দুর্বৃত্ত বিকাশ ব্যবসায়ী সাইফুলকে কুপিয়ে তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত