আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য আটক
পটুয়াখালী কলাপাড়ায় আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার সকাল নয়টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামুরতলা গ্রামের ডাকাত দলের সদস্য কাসেমের বাড়ি থেকে তাদের আটক করা। পরে তাদের পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
আটককৃতরা হলো ছগির হাওলাদার (৩৩), রাহাত ফকির (২৭), মনির ফকির (২৭), সফিক গাজী (২৮), আবুল হাসেম (৪০) ও রাকিবুল খান (২৭)। এদের মধ্যে দুইজনের বাড়ি গামুরতলা গ্রামে ও চার জনের বাড়ি পার্শ্ববর্তী আমতলী উপজেলার বিভিন্ন গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাসেমের বাড়িতে আটককৃতদের আসা যাওয়া ছিলো। মঙ্গলবার ভোররাত তিনটায় গামুরতলা এলাকার রাসেল হাওলাদার নামের এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়। এসময় ডাকাতদলের সদস্যরা ওই বাড়িতে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা ও মুখ বেঁধে দুই লাখ টাকা ও দুই ভরি স্বর্নালংকার লুটে নেয়। পরে রাসেল হাওলাদারের স্ত্রী নুপুর বেগম কাসেমের বাড়িতে গিয়ে ডাকাতদলের সদস্যদের সনাক্ত করে।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, এঘটনায় একটি ডাকাতি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামীদের মধ্যে দুই জনের নামে আগে থেকেই দেশের বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে। মামলা রজু হলে এদের কলাপাড়া জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হবে।
T.A.S / T.A.S
সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ
হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প
আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার
নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই
কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু
যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড
কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী