ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ৩-১২-২০২৪ দুপুর ৪:১৩

দিনাজপুরের ঘোড়াঘাটে চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার ১নং বুলাকীপুর ইউপির লোহারবন্দ গ্রামের একটি আম বাগান থেকে অটো চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত চালক ভরত চন্দ্র দাস (৫৫) উপজেলার কালুপাড়া (পিটুলিগাছা) গ্রামের মৃত কালীদাস চন্দ্রের ছেলে। এ হত্যাকাণ্ডে হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে নিহত ভরত চন্দ্র অটো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর রাত্রে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি। পরেরদিন মঙ্গলবার ভোর বেলা কায়ছারুল ইসলাম নামে এক ব্যক্তি আম বাগানে তার লাশ দেখতে পেয়ে লোকজনকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাত্রে অন্য কোন এক জায়গায় হত্যা করে পরে তার লাশ এখানে দুর্বৃত্তরা ফেলে রেখে গেছে বলে ধারণা করছেন পুলিশ।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, এ ঘটনায় থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং- ০৩। তিনি আরও জানান, লাশ উদ্ধারের সময় নিহতের গলায় চিহ্ন দেখা গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

T.A.S / T.A.S

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার