রায়গঞ্জে নিম্নমানের খাবার বিক্রি'র দায়ে জরিমানা আদায়
সিরাজগঞ্জের রায়গঞ্জে নিম্নমানের খাবার বিক্রি'র অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাঙ্গাসী বাজারে এ অভিযান পরিচালনা করেন, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: হুমায়ুন কবির।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও নিম্নমানের খাবার বিক্রি করায় হোটেল আপ্যায়ন ও মুসলিম সুইটসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান, বিএডিসি সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) আনন্দ চন্দ্র বর্মণ, থানা পুলিশসহ অনেক।
T.A.S / T.A.S
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে