ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

কোনাবাড়িতে ছাঁটাইকৃত শ্রমিকদের বিক্ষোভ


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৪-১২-২০২৪ দুপুর ১:৪

গাজীপুরের কোনাবাড়িতে একটি তৈরি পোশাক কারখানায় ছাঁটাইকৃত শ্রমিকরা পূনরায় চাকুিতে নিয়োগের দাবিতে বিক্ষোভ করছেন।

বুধবার (৪ ডিসেম্বর) মহানগরীর কোনাবাড়ি বিসিক শিল্প নগরীতে রেজাউল এ্যাপারেলস্ প্রাইভেট লিঃ কারখানার ছাঁটাইকৃত ৮৭ জন শ্রমিক পুনরায় চাকরিতে নিয়োগের দাবিতে কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এ বিক্ষোভ শুরু করেন। এতে কারখানার কার্যক্রম ব্যাহত হয় এবং পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠে।

বিক্ষোভরত শ্রমিকরা জানান, কিছুদিন আগে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কারখানা কর্তৃপক্ষ তাদের ছাঁটাই করে। এতে তাদের পরিবারগুলো চরম আর্থিক সংকটে পড়েছে। শ্রমিকদের অভিযোগ, ছাঁটাই প্রক্রিয়া অন্যায় এবং শ্রম আইন লঙ্ঘন করে পরিচালিত হয়েছে। তারা অবিলম্বে পুনর্নিয়োগের দাবি জানান এবং এ বিষয়ে স্লোগান দিতে থাকেন।

এ বিষয়ে রেজাউল এ্যাপারেলস্ প্রাইভেট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রেজাউল হোসেন (রিপন) বলেন,শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সকল পাওনাদি পরিশোধ করা হয়েছে। কিন্তু তারা পূনরায় নিয়োগের দাবিতে কারখানার প্রদান ফটকে এসে বিক্ষোভ করছে। নিরাপত্তার স্বার্থে আজকে কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। বিষয়টি শ্রমিক প্রতিনিধি এবং শ্রমিকদের সঙ্গে বসে সমাধানের চেষ্টা চলছে।

অন্যদিকে কোনাবাড়ি জরুন এলাকায় ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার বন্ধ হওয়া ৬ টি কারখানার সকল সেকশনের কার্যক্রম পূর্বের সময়সূচি অনুযায়ী সকাল ৮ টা থেকে শুরু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর কোনাবাড়ি জোনের পুলিশ পরিদর্শক মোর্শেদ জামা জানান, সকাল থেকেই ছাঁটাইকৃত শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের সঙ্গে কথা বলেছি এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

T.A.S / T.A.S

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক