১৪ বছর ধরে প্রতিবেশীর জায়গা দখলে রাখার অভিযোগ আ.লীগ নেতা রফিকের বিরুদ্ধে
তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে প্রতিবেশীর জায়গা দখলের অভিযোগ উঠেছে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ নেতা রফিক আহমদ (প্রকাশ-ব্যাঙ রফিক) এর বিরুদ্ধে। কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি থাকাকালে দলীয় প্রভাব খাটিয়ে দীর্ঘ ১৪ বছর ধরে ওই জমি নিজে দখল করে রেখেছিলেন তিনি। স্থানীয় ব্যবসায়ী মো: নুরুন্নবীর ছেলে মো: খোকন এই অভিযোগ করেন।
খোকনের অভিযোগ, ওই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নেতাদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা পাননি তারা। সম্প্রতি ৫ই আগষ্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতনের পর দেশের প্রেক্ষাপটপরিবর্তন হলে দীর্ঘ ১৪ বছর আগে নিজের ক্রয়কৃত জায়গায় যেতে পেরেছেন বলে মন্তব্য করেন তারা।
ভূক্তভোগী পরিবার জানান,২০১০ সালের জানুয়ারীতে স্থানীয় সেলিমের কাছ থেকে আমার পিতা মো: নুরুন্নবী জায়গা'টি ক্রয় করেছিলেন,ব্যক্তিগত আক্রোশের জেড়ে আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে জমি'টি ক্রয়ের দুই মাসের মাথায় যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীদের নিয়ে এসে অস্ত্রের মুখে আমাদের গাছ পালা কেটে সে সময় জমি দখল করে নেন এই ব্যাঙ রফিক নামের কুখ্যাত ভূমিদস্যু। পরবর্তীতে আমরা নিরুপায় হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি,চরলক্ষ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকের এতো ক্ষমতা ছিল যে তার ক্ষমতা বলে সে কয়েকদিনের মধ্যেই আমাদের করা জিডি বাতিল করে ফেলেন,এর পর থেকে আমরা যেন জায়গার ধারে কিনারে যেতে না পারি সেজন্য প্রায় সময় সে তার গুন্ডাবাহিনী পাঠিয়ে আমাদের পরিবার'কে প্রতিনিয়তই প্রাণে মেরে ফেলার হুম দিয়ে যেত।
তিনি আরও অভিযোগ করেন,তখনকার সময়ে জমি ফিরে পেতে থানা পুলিশ ও নেতাদের কাছে গেলেও আওয়ামী লীগ নেতা রফিক আহমদ প্রভাব খাটিয়ে সব কিছু ম্যানেজ করে রাখতেন। যার কারণে আমরা আইনগত সহযোগিতাও পায়নি। ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা হওয়ায় প্রতিনিয়ত লোকজন পাঠিয়ে প্রাণনাশের হুমকিসহ নানাভাবে হয়রানি করতেন। ফলে এত দিন তারা মামলাও করতে পারেননি বলেও অভিযোগ করা হয়।
জানা গেছে,শুধু নুরুন্নবীর জায়গা নয়, রফিক আহমদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে থাকাকালে এই রকম অনেকেরি জায়গা জবরদখল করেছে। ক্ষমতার অপব্যবহার করে তার সন্ত্রাসী বাহিনীদের দিয়েই আওয়ামী লীগ সরকারের শাসনামলে তিনি এসব অপকর্ম করেছিলেন। তার নামে ঋণ খেলাপী সহ কর্ণফুলী থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়, উল্লেখযোগ্য রয়েছে ৪টি মামলা,চেকের মামলা নং ২১৫০/১৭,সি আর মামলা নং ৮০/১৮,সি আর মামলা নং১৩৪/১৮,ঋণ খেলাপী মামলানং, ৬৪৭/১৬। এছাড়াও তার নামে একাধিক রাজনৈতিক মামলাও রয়েছে বলে জানা যায়।
অভিযুক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক আহমদ ৫ই আগষ্টের পর আত্মগোপনে থাকায় মুঠোফোনে একাধিক বার কল দিয়েও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৫ আসামি গ্রেপ্তার
খুলনা র্যাবের বাগেরহাটে অভিযান ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার
কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা
মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার
১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩
মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ
সিংড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ চারা বিতরণ
আইনজীবীর বিরুদ্ধে বৃদ্ধ, অসহায় শ্বশুর শ্বাশুড়ীকে নির্যাতন ও হয়রানির অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন
জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু
লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে
নাচোলে ৩২ তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন