মাটিরাঙ্গায় বাজার মনিটরিং ও জরিমানা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে নিয়ন্ত্রণ খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাজার মনিটরিং করা হয়েছে।
মঙ্গলবার (৪ ডিমেস্বর) দুপুর ১টার দিকে মাটিরাঙ্গা পৌর শহরে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন সহকাররী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আল আমিন হালদার।
মনিটরিং চলাকালে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী, মূল্য তদারকি ও বাজার কমিটির তালিকার সঙ্গে বিক্রেতার পণ্য বিক্রয়মূল্যের তালিকা যাচাই করা হয়। তাছাড়াও অবৈধভাবে ফুটপাত দখল করে পণ্য বিক্রয় না করার ব্যাপারে সংশ্লিষ্ট দোকাদারগণকে সতর্ক করা হয়। সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করার নির্দেশ প্রদান করা হয়। পাশাপাশি পণ্যের ক্রয় ও বিক্রয়ের রশিদ সংরক্ষণ ও সরবরাহ নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
মনিটরিং চলাকালে মোবাইল কোর্টের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী দুই মুদি দোকানি আ: হালিম ও মো: হাসান কে ১হাজার ৫শত টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
বাজারে মূল্য তালিকা উন্মুক্ত স্থানে প্রদর্শনের জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দিয়ে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট বলেন, ব্যাবসা করতে গিয়ে নিয়ম বর্হিভূত কাজ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থ গ্রহণ করা হবে। বাজার পরিস্থিতি ও দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে আগামীতেও এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা