ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

হরিরামপুরের আওয়ামীলীগ নেতাসহ গ্রেফতার দুই


হরিরামপুর প্রতিনিধি photo হরিরামপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫-১২-২০২৪ দুপুর ৪:১২

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের একজন নেতাসহ দুজনকে গ্রেপ্তার হয়েছে। বুধবার দিবাগত রাতে ঢাকা এবং মানিকগঞ্জে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সুতালড়ি ইউনিয়নের চেয়ারম্যান গোলজার হোসেন বাচ্চু এবং হরিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও  মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ হাসান ইমাম বাবু।

বৃহস্পতিবার, হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুমিন খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার একটি বাসা থেকে ডিবির একটি টিম গোলজার হোসেন বাচ্চুকে গ্রেপ্তার করে। বুধবার ডিবি থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর বিরুদ্ধে হরিরামপুর থানায় একটি মামলা থাকলেও তিনি হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন বলে জানিয়েছি।’

গত ২০২২ সালের ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার আন্ধারমানিক গ্রামের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা করেন বলে অভিযোগ। এতে রিতার ঘরবাড়ি ভাঙচুরসহ কয়েকজন নেতা-কর্মী আহত হন। 

এ ঘটনায় প্রায় আড়াই বছর পর গত ২৯ অক্টোবর হরিরামপুর থানায় মামলা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান দুলাল। এতে সাবেক সাংসদ মমতাজ বেগমসহ ৮৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়। এই মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে সৈয়দ হাসান ইমাম বাবু ও গোলজার হোসেন বাচ্চুকে।

T.A.S / T.A.S

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত