ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ডামুড্যা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকার এর অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ৫-১২-২০২৪ দুপুর ৪:১৪

শরীয়তপুরের ডামুড্যা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকার এর নানা অনিয়ম দুর্নীতি বিরুদ্ধে ও প্রধান শিক্ষক অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।বৃহস্পতিবার সকালে  ডামুড্যা বাজারে উক্ত বিদ্যালয়ের সামনে  ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় অভিভাবক মো: হাবিব তালুকদার জানান,ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকার যোগদানের পর থেকেই বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাৎ করে আসছেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় স্কুলের ছাত্রীদের যৌন হেনস্তা, সাংবাদিক ও জেলা প্রশাসককে হুমকির  অভিযোগ রয়েছে। এছাড়াও তিনি ৩ মাস ধরে স্কুলের শিক্ষকদের বেতন আটকে রেখেছেন। অতি দ্রুত তার অপসারণ করে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আনিসা মাহবুব বলেন, আমাদের স্কুলের প্রধান শিক্ষক সুজিত কর্মকার বিভিন্ন সময়ে ছাত্রীদের মোবাইলে মেসেজ পাঠিয়ে বিরক্ত করতো, সামান্য কিছু হলেই অভিভাবকদের ডেকে এনে অশালীন কথা বলতো। তাছাড়া ইদানীং তিনি আইসিটি জন্য বরাদ্দ কৃত টাকা হস্তগত করেন। এরক প্রধান শিক্ষক থাকলে আমাদের বিদ্যালয়ের বারোটা বেজে যাবে। তাই অতি দ্রুত আমরা তার অপসারণ চাই।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: জামাল হোসেন বলেন, প্রধান শিক্ষক সুজিত কর্মকার গত কয়েক মাস ধরে স্কুলে আসেনা। তার নিকট বিদ্যালয়ের বিভিন্ন  ফান্ডের টাকা রয়েছে তার কোন হিসেবে দিচ্ছে না। তার কারনে বিদ্যালয়ের সকল শিক্ষকদের বেতন বন্ধ হয়ে আছে। বর্তমানে সকল স্কুলের শিক্ষকদের সরকারি বেতনের জন্য ইএফটির কাজ চলমান আছে। তার কারনে আমাদের ইএফটির কাজ হুমকির মুখে পড়েছে। আমরা অতিদ্রুত এ সমস্যার সমাধান চাই। 

T.A.S / T.A.S

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের