শালিখায় দুই শতাধিক পথচারীর মাঝে কাপড়ের ব্যাগ বিতরণ
নিষিদ্ধ পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে নিত্যপ্রয়োজনীয় পণ্য বহনের জন্য কাপড়ের তৈরি বাজারের ব্যাগ বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে শালিখা উপজেলা প্রশাসন।
এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বিকালে উপজেলা সদর আড়পাড়া বাজারের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে কাপড়ের তৈরি বাজারের ব্যাগ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ। প্রথম দিনেই দুই শতাধিক পথচারীর হাতে কাপড়ের তৈরি বাজারের ব্যাগ তুলে তিনি। এ সময় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর ইবাদ আলী, শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া প্রমুখ।
বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ বলেন,পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে কাপড়ের তৈরী ব্যাগ বিতরণের কর্মসূচি হাতে নিয়েছি আর এই কাজকে দীর্ঘমেয়াদি করার লক্ষ্যে শালিখা উপজেলার তিনটি আশ্রয়ণ প্রকল্পের ২০ জন উপকারভোগী মহিলাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশিক্ষণ-পূর্বক সেলাই মেশিন দেয়া হবে যে মেশিনের মাধ্যমে কাপড়ের তৈরি শপিং ব্যাগ তৈরি করা হবে যা সাধারণ জনগণের মাঝে ধারাবাহিকভাবে বিতরণ করা হবে। পাশাপাশি প্রত্যেককে পলিথিন ব্যাগ পরিত্যাগপূর্বক কাপড়ের তৈরি বা পাটজাত বাজারের ব্যাগ ব্যবহারের অনুরোধ জানান তিনি।
T.A.S / T.A.S
গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী
রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে
মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ
মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা
দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!
উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
নওগাঁয় ৪টি পৃথক গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সাংসদ জাহিদুল ইসলাম ধলু
তাড়াশ প্রেসক্লাবের দি বার্ষিকী নির্বাচন সাব্বির সভাপতি ছানোয়ার সম্পাদক