ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মিশা ও হিরুর নেতৃত্বে গোয়ালন্দে দিন দিন শক্তিশালী হচ্ছে স্বেচ্ছাসেবক লীগ


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ২-৯-২০২১ দুপুর ২:২০

উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, যার  অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে এবং রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুহাম্মদ হাফিজুর রহমান হাফিজ ও সাধারণ সম্পাদক খন্দকার আনিসুর রহমানের নির্দেশনায় দিন-রাত এ সংগঠনের উপজেলায় সকল ইউনিটকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশা এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হিরু মৃধা।

জানা যায়, করোনাকালীন কর্মহীন হয়ে পড়া সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এই সংগঠনের নেতৃবৃন্দ। করোনাকালীন গোয়ালন্দে বাড়িতে বাড়িতে স্বাস্থ্যসমগ্রী বিতরণ করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ। পবিত্র রমজান মাসে দৌলতদিয়ায় রেলস্টেশনে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন তারা। শ্রমিক সংকটে থাকা গোয়ালন্দে কৃষকের ধান কেটে দিয়েছেন এ সংগঠনের নেতৃবৃন্দ। এ রকম অনেক মানবিক কাজ করেছেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। 

ইতোমধ্যে রাজনৈতিক মহলে সাড়া ফেলেছে গোয়ালন্দ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সংগঠন। অনেকে বলেছেন, গোয়ালন্দ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশা ও সাধারণ সম্পাদক হিরু মৃধার নেতৃত্বে দিন দিন শক্তিশালী হচ্ছে এই সংগঠনের সকল ইউনিট। 

এক প্রশ্নের জবাবে গোয়ালন্দ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশা বলেন, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হিসেবে আমার রাজনৈতিক যাত্রা শুরু। আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখন থেকে সংগঠনকে নিয়েই আমার ভাবনা সারাক্ষণ। বিরোধী আমলে জেল খেটেছি, মামলা খেয়েছি। রোজা করেছি জেলে, ঈদও। ভুলত্রুটির ঊর্ধ্বে মানুষ নয়, মানুষ হিসেবে আমারও কিছু ত্রুটি হয়তো আছে। প্রতিনিয়ত শিখছি। সংগঠনের জন্য কাজ করে যাচ্ছি। সংগঠন ভালো থাকলে আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা ভালো থাকবেন- এই মানসিকতা নিয়ে কাজ করি। ভালো থাকবেন সবাই দোয়া রইল, আমাদের জন্য গোয়ালন্দ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জন্য দোয়া করবেন সবাই। ধন্যবাদ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

জামান / জামান

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন