নোয়াখালীতে "দ্যা হান্ড্রেড বল ক্রিকেট টুর্নামেন্ট" এর শুভ উদ্বোধন
যুব সমাজকে মাদক ও খারাপ কাজ থেকে বিরত রাখতে নোয়াখালীতে দ্যা হান্ড্রেড বল ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১০ঘটিকায় নোয়াখালী কবিরহাট উপজেলার চাপরাশিরহাট উচ্চ বিদ্যদলয় মাঠে এ খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন নোয়াখালীর মুছাপুর একাদশ বনাম ফেনীর দক্ষিণ ডোমুরিয়া দিগন্ত সংঘ।
ইংলান্ডে সর্বপ্রথম ব্যতিক্রম এ খেলার প্রচলন শুরু হয়। খেলায় ৫ বলে ওভার এবং প্রতিটি দল ১০০ বল পর্যন্ত খেলার সুযোগ রয়েছে। নোয়াখালীতে এই প্রথম এই খেলার আয়োজন করে মাষ্টার ওয়াজী উল্যাহ ফাউন্ডেশন। খেলায় সারাদেশের সর্বমোট ২৬ টি দল অংশহন করে। যাতে দেশসেরা ক্রিকেটার শুক্কুর আলী, জাবেদ, বোম শিপন সহ আরও জনপ্রিয় ক্রিকেটাররা অংশগ্রহণ করে।
মাষ্টার ওয়াজী উল্যাহ ফাউন্ডেশন এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট এর অধ্যাপক প্রফেসর ডক্টর মোঃ মাইন উদ্দিন সোহাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ ইয়াসিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আরাফাতের রহমান হাসান, জেলা ক্রীড়া অফিসার আলাউদ্দিন, কবিরহাট থানার ওসি (তদন্ত) মোঃ মঞ্জুর আহমেদ।
চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি জহির উদ্দিন জহির, সাধারণ সম্পাদক শামসুদ্দিন মাসুদ, চাপরাশিরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ আনোয়ার হোসেন, চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফুল আজম, চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কাউছার আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
T.A.S / T.A.S
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন