ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

খাগড়াছড়িতে ছুরিকাঘাতে চুমকি দাশ হত্যাকারী রাসেল আটক


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৬-১২-২০২৪ দুপুর ৪:১২

খাগড়াছড়িতে ছুরিকাঘাতে চুমকি দাশ হত্যাকারী রাসেলকে আটক করেছে পুলিশ। সে সিএনজি চালক বলে জানা গেছে।বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৮টার খাগড়াছড়ি শহরের অপর্ণা চৌধুরি পাড়া এলাকায় দুর্বৃত্তরা ঘরে ঢুকে চুমকী দাসকে(৫০) নৃশংসভাবে খুন করে দুর্বৃত্তরা। এ সময় নারীর গলার হার ও কানের দুল নিয়ে যায় দুর্বৃত্তরা।

নিহত চুমকী দাস তিনি একই এলাকায় তপন কান্তি দাশের স্ত্রী। এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে তৎপর হয়ে উঠে একটি মহল। ঘটনাটিকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা চলে।

অনুসন্ধানে জানা গেছে, সিএনজি চালক রাসেল চুমকী দাসের পুত্র প্রান্ত দাশ থেকে বেশ কিছুদিন আগে একলক্ষ টাকা হাওলাত নিয়েছিল। কিন্তু টাকা ফেরত না দেওয়ায় প্রান্তের সাথে বিরোধ দেখা দেয়। হত্যার আগে রাসেল চুমকী দাশের সাথে কথা বলতে বাসায় গিয়েছিল।

খাগড়াছড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক মজুমদার বলেন, এটি বিচ্ছিন্ন ও চুরির ঘটনা। ঐ নারীর শরীরের স্বর্ণালংকার নিয়ে যেতে বাঁধা দেওয়ায় তাকে খুন করা হয়েছে। এ ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার অপচেষ্টা নিছক অপপ্রচার।

খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: তফিকুল আলম জানান, সিএনজি চালক রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

চুমকি দাশের ছেলে প্রাপন্ত দাস সন্ধ্যায় গরম কাপড় নিতে আসলে ঘরের মেঝেতে তার মায়ের রক্তাক্ত দেহ দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

T.A.S / T.A.S

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’

দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার

হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী

পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত

শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১