নরসিংদীতে হত্যা মামলার পলাতক আসামী শুটার কাদির গ্রেফতার
নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হত্যা মামলার পলাতক আসামী মো. কাদির মিয়া (৫৫) ওরফে শুটার কাদির কে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) নরসিংদী মডেল থানা পুলিশের একটি চৌকস দল নরসিংদী বাজার থেকে কাদির কে গ্রেফতার করেছে। কাদির মিয়া করিমপুর ইউনিয়নের রসুলপুর কান্দাপাড়া এলাকার পিতা সাবাজ মিয়ার পুত্র। পুলিশ সূত্রে জানা গেছে কাদির মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, ১৯/০৭/২৪ তারিখ বিকাল অনুমান ৩টার সময় নরসিংদী জেলখানা মোড়ে ছাত্র জনতার আন্দোলনের সময় গ্রেফতারকৃত আসামীসহ অন্যান্য আসামীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্রজনতার মাঝে ভীতি সঞ্চার করে ও তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়তে থাকে। আসামীদের ছোড়া গুলি মামলার বাদীর ছেলে আজিজুলের শরীরে বিদ্ধ হয়। অতঃপর গুরুতর আহত অবস্থায় বাদীর ছেলেকে জেলা হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত ডাক্তার বাদীর ছেলে আজিজুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় বিগত ইং ২২/০৭/২৪ রাত ১টায় বাদীর ছেলে আজিজুল মারা যায়। আজিজুল হত্যা মামলায় কাদির কে গ্রেফতার করা হয়েছে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা