ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

তানোরে গভীর নলকুপের কমান্ড এরিয়ায় অবৈধ সেচ বাণিজ্যে


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৭-১২-২০২৪ দুপুর ৩:৩৭

বিএমডিএ'র গভীর নলকুপের কমান্ড এরিয়ায় জোরপূর্বক সেচ দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কৃষকদের পক্ষে নমির উদ্দিন বাদি হয়ে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেছেন। উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) মোহাম্মদপুর মৌজায় এই ঘটনা ঘটেছে।এঘটনায় বিবাদমান দু'পক্ষের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অবৈধ মটরের সংযোগ বিচ্ছিন্ন ও
গভীর নলকুপের কমান্ড এরিয়ায় মটরের অবৈধ আন্ডারগ্রাউন্ড ড্রেন, অপসারণ করা না হলে, যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কায় কৃষকেরা শঙ্কিত হয়ে উঠেছে।
জানা গেছে,  উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) জেল নম্বর-৭৬, মোহাম্মদপুর মৌজার ৭৯৭ নম্বর দাগে কবরস্থান রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গ্রামবাসীর বাধা উপেক্ষা করে জোরপুর্বক কবরস্থানের জায়গায় সেচ কমিটির অনুমোদন ব্যতিত অবৈধ মটর স্থাপন করেন কুন্দাইন গ্রামের হামেদ হাজির পুত্র মোজাহার আলী।কিন্ত্ত মটর দেখভাল করেন ইমতিয়াজ বকুল।
এদিকে  মটর থেকে গভীর নলকুপের কমান্ড এরিয়ায় সেচ নীতিমালা লঙ্ঘন ও জোরপূর্বক আন্ডারগ্রাউন্ড ড্রেন নির্মাণ করে সেচ বানিজ্যে করছে বকুল। যেটা সেচ নীতিমালা পরিপন্থী-দন্ডনীয়। এই অপরাধে ওই মটরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কথা।কিন্ত্ত পল্লী বিদ্যুৎ আর্থিক সুবিধা নিয়ে  সংযোগ বিচ্ছিন্ন করেনি। মটর দেখভালের দায়িত্ব নিয়েই বকুল সাবেক এমপি ফজলে হোসেন বাদশার নাম ভাঙিয়ে ও রাজনৈতিক পরিচয়ে নিজের ইচ্ছেমতো সেচ চার্জ আদায় করছেন।এছাড়াও কৃষকের জমি টেন্ডার দিয়ে টাকা আত্মসাৎ। জমি টেন্ডারের কথা বলে বায়ার এক আলু চাষির দেড় লাখ টাকা আত্মসাৎ। ড্রেন মেরামত, ভোল্টেজ বাড়ানো নানা অজুহাতে কৃষকদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায়।কেউ কোনো প্রতিবাদ করতে পারে না। কেউ প্রতিবাদ করলে তাকে মারপিট ও
জমিতে সেচ দেয়া বন্ধ। অতিরিক্ত জমি স্কীমে নিয়ে সেচ দিতে না পেরে জমির ফসলহানি। অগ্রিম টাকা নিয়েও জমিতে সেচ না দেয়ার অভিযোগ রয়েছে বকুলের বিরুদ্ধে।এবিষয়ে জানতে চাইলে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান সকালের সময়কে বলেন,অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে জানতে চাইলে ইমতিয়াজ বকুল অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি মটর কিনে নিয়েছেন,এটা সেচ কমিটির অনুমোদিত মটর।তিনি বলেন, একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এবিষয়ে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি তানোর (ডিজিএম) জহুরুল ইসলাম  বলেন,পল্লী বিদ্যুৎ সংযোগ
মটর থেকে গভীর নলকুপের কমান্ড এরিয়ায় সেচ দেয়া যাবে না। তিনি বলেন, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে। এবিষয়ে গভীর নলকুপ অপারেটর সেতাবুর রহমান সকালের সময়কে বলেন, তার গভীর নলকুপের স্কীমে জোরপুর্বক আন্ডারগ্রাউন্ড ড্রেন নির্মাণ করে বকুল। তিনি বলেন,বিষয়টি পল্লী বিদ্যুৎ সমিতিকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেননি।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত