শালিখার পত্রিকা বিক্রেতা হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল
মাগুরার শালিখা উপজেলা সদরের পত্রিকা বিক্রেতা হাফিজুর রহমানের মা মনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (০৭ ডিসেম্বর) ভোরে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
শনিবার দুপুর ২ টায় হাফিজুর রহমানের নিজ বাড়িতে তার জানাযার নামাজের পর গ্রাম্য গোরস্থানে দাফন করা হয়। মনোয়ারা বেগম যশোর জেলার বাঘারপাড়া উপজেলার বন্দোবিলা ইউনিয়নের গাইদঘাইট গ্রামের মৃত মোজাহার বিশ্বাসের স্ত্রী। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি অত্যন্ত ধার্মিক ও গ্রামের বিভিন্ন মহল্লায় মহল্লায় গিয়ে নারী ও শিশুদের ইসলাম ধর্ম বিষয়ে শিক্ষা ও দীনের দিকে আহ্বান জানাতেন। তার মৃত্যুতে শালিখায় উপজেলার বিভিন্ন সাংবাদিক সংঘঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল