ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় ওয়াজ মাহফিলে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবক খুন, আটক ৩


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৭-১২-২০২৪ দুপুর ৪:২৬

পাবনায় ওয়াজ মাহফিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। নিহত শিমুল (২১) পাবনা সদর উপজেলার চর ঘোষপুর গ্রামের শাহীনের ছেলে। এ ঘটনায় একই এলাকার আরো আরো দুইজন আহত হয়েছে। আহত কাওসার (১৯) ও দিসার আলী (২০) কে মুমুর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো-চর ঘোষপুর সরদার পাড়ার মৃত জলিল সরদারের ছেলে খলিল (৫৫) একই গ্রামের জালালের ছেলে শান্ত (২৫) ও রহিম উদ্দিনের ছেলে মিঠু (৩০)। 
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, শুক্রবার (০৬ ডিসেম্বর) রাতে সদর উপজেলার চরঘোষপুর গ্রামে ওয়াজ মাহফিল চলছিলা। মাহফিলের প্যান্ডেলের বাইরে তুচ্ছ বিষয় নিয়ে কয়েকজন যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছুরিঘাতের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়। এরমধ্যে শিমুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
মৃতদেহ উদ্ধার করে পাবনা  জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান। বিকেল ৪টায় এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত কোন মামলা হয়নি তবে প্রক্রিয়াধীন আছে বলে ওসি জানান।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী