লৌহজংয়ের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা
বর্ষার শেষ মুহূর্তে উজান থেকে নেমে আসা ঢলে লৌহজংয়ের নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে কনকসার, বৌলতলী, গাঁওদিয়া ও কলমা ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, ভাগ্যকুল পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে, মাওয়া পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমার ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জানা গেছে, হলদিয়া ইউনিয়নের খড়িয়া গ্রামের প্রায় ৫০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের বাসুদিয়া গ্রামের বাসিন্দা মো. সোহেল দেওয়ান বলেন, আমাদের গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে ডহরি বালিগাঁও খাল। পদ্মার পানি বাড়লে আমাদের এখানে প্লাবিত হতে বেশি সময় লাগে না। তাই জোয়ার-ভাটার কারণে এখনো অনেক বাড়ি পানিতে প্লাবিত হয়।
বৌলতলী ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মোসাম্মৎ মমতাজ বেগম জানান, গত বছর বন্যার পানি ঘরের মেঝেতে উঠেছিল। এ বছরও শেষ মুহূর্তে পানি বৃদ্ধি পাচ্ছে, জানিনা বন্যা হবে কি-না। বন্যা হলে আমাদের অনেক কষ্ট হয়। বিশেষ করে খাবার পানি ও টয়লেটের ব্যবস্থা না থাকায় অনেক কষ্ট করতে হয়।
মাইজগাঁও গ্রামের বাসিন্দ মো. কামরুল ঢালী ও মো. জসিম মোল্লা জানান, তাদের বিশাল পুকুরে মাছ চাষ করতেন। গত বছর বন্যায় পুকুরের পাড় ভেঙে ১০-১৫ লাখ টাকার মাছ বন্যার পানিতে ভেসে যায়। এ বছর আবার বন্যা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এই মুহূর্তে আমরা খুব চিন্তায় আছি।
পানি উন্নয়ন বোর্ড বলছে, উজান থেকে নেমে আসা ঢলে আর কিছুদিন পদ্মার পানি বৃদ্ধি পেতে পারে। এতে লৌহজংয ও টঙ্গীবাড়ির কয়েকটি ইউনিয়ন প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
জামান / জামান
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত