ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে বিকাশ ব্যবসায়ী হত্যা মামলার আসামি গ্রেফতার


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ৮-১২-২০২৪ দুপুর ১১:০

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ক্লুলেস হত্যা মামলার আসামি হেলাল মোল্লা (৪৯) কে গ্রেপ্তার করেছে। সে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাশিমা গ্রামের মৃত মুন্তাজ মোল্লার ছেলে।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম। তিনি জানান,  গত ৩১ আগষ্ট উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের বিএনপির মোড় এলাকায় হেলাল মোল্লার লাশ পাওয়া যায়। ক্লু লেস হত্যা হওয়ায় তদন্তে নামে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল। এরই অংশ হিসেবে লক্ষীপুর জেলার রামগঞ্জ থানা ও মুন্সীগঞ্জ জেলায় অভিযান পরিচালনা করিয়া মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী থানাধীন কুন্ডের বাজার সাকিনস্থ জনৈক সজিব এর ঢালাই কারখানা হইতে আসামি হেলাল মোল্লাকে আটক করে। আটককৃত আসামি হেলাল মোল্লা স্বীকার করে যে, আসামী হেলাল মোল্লার আপন ছোট ভাই হারুন মোল্লার শ্বশুর বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানা এলাকায় পরিবার নিয়ে বসবাস করিত। সেখানেই হেলাল মোল্লার সাথে তার বিকাশের দোকানে পরিচয় হয়।

এসময় পাসপোর্ট করার জন্য টাকা দেয় হেলাল মোল্লাকে। এরপর তাকে সেখান থেকে ডেকে নিয়ে এসে তার নিজ বাড়িতে। এরপর তার ভাই আসামী হারুন মোল্লা তাহাকে ঘুম থেকে তুলে বাড়ির সামনে রাস্তার উপর নিয়ে আসে। তখন অজ্ঞাত অটোর মধ্যে পিছনের সিটে ভিকটিম আলমগীর কবির অজ্ঞান অবস্থায় বসা ছিল। এরপর তাকে হত্যা করে বিএনপির মোড় এলাকায় ফেলে যায়। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামি হত্যার কথা স্বীকার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি ও ওড়না উদ্ধার করা হয়। আসামিকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

T.A.S / T.A.S

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত