ইসকন মুখপাত্র চিন্ময় দাশ দাশ সহ ১৬৪ জনের বিরুদ্ধে চট্টগ্রামে হত্যা চেষ্টা মামলা
হত্যাচেষ্টা ও ভাংচুরের অভিযোগে বাংলাদেশ ইসকনের মুখপাত্র তপন দত্ত প্রকাশ (চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী) সহ ১৬৪ জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা করা হয়েছে। মামলা টি করেন গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত অঙ্গনে ইসকনের তান্ডবে আহত ব্যবসায়ী এনামুল হক।
আদালত সূত্র জানা যায় আজ রোববার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর ছিদ্দিকের আদালতে ব্যবসায়ী এনামুল হক বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৬৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত অন্তত ৪ শ’ থেকে ৫ শ’ জনকে আসামি করা হয়েছে । আদালত মামলাটি গ্রহণ করে আদেশের অপেক্ষায় রেখেছেন।
বাদী এনামুল হক বলেন, ‘গত ২৬ নভেম্বর ব্যক্তিগত কাজে আদালত প্রাঙ্গণে আসি। এ সময় পুলিশের সাথে ইসকন ও চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষের সময় ইসকনের অনুসারীরা ‘‘মোল্লা মোল্লা’’ বলে হত্যার উদ্দেশ্যে আমাকে আঘাত করে। চিন্ময় এ ঘটনার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে তাঁকে প্রধান আসামি করা হয়েছে।’ কারণ সে সেদিন পুলিশের হাতে আটক অবস্থায় হান্ড মাইক নিয়ে ওপেন বক্তব্য দিয়ে মারপিট ও তান্ডব চালানোর নির্দেশ দেয়। এতদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে মামলা করতে বিলম্ব হয়েছে বলে জানান বাদী এনামুল হক চৌধুরী।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুল আলম জানান, আদালত মামলার আবেদন শোনার পর তা মামলা হিসেবে গ্রহণ করেছেন। মামলাটি আদেশের অপেক্ষায় রাখা হয়েছে।
এমএসএম / এমএসএম
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই