নোয়াখালীতে জনদুর্ভোগ সৃষ্টিকারী খাল কাটার প্রতিবাদে মানববন্ধন
নোয়াখালীর কবিরহাট উপজেলার নবগ্রামে অপ্রয়োজনে ও জনদুর্ভোগ সৃষ্টিকারী খাল কাটার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।রোববার (০৮ ডিসেম্বর) সকালে উপজেলার চিরিঙ্গা বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তারা বলেন, উপজেলার চিরিঙ্গার খালটি সি-৩ প্রজেক্টের মাধ্যমে ইতিপূর্বে এই খালটি একাধিকবার সংস্কার করা হয়েছে। কিন্তু চিরিঙ্গা খালের নোয়াখালী খালের অংশের বাঁধ সংস্কার করা হয়নি। যার কারণে বর্ষা এলেই আমাদের বাড়ি-ঘর, ফসলি জমি ও মৎস্য খামার পানির নিচে তলিয়ে যায়। বর্তমানে আবারো সরকারের বিএডিসি চিরিঙ্গা খালের মাথার বাঁধ না কেটে আবারো খালটি সংস্কারের উদ্যোগ নেয়। এতে আমাদের এই এই অঞ্চলের শত শত পরিবার দুর্ভোগের শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এই আমাদের এলাকার অংশ না কেটে নোয়াখালী খালের শাখা চিরিঙ্গার খালের মাথার অংশের বাঁধ কেটে পানি নিস্কাশনের ব্যবস্থা করার দাবি জানান স্থানীয়রা।
এবিষয়ে জানতে চাইলে বিএডিসি নোয়াখালীর সহকারী প্রকৌশলী জুয়েল হোসাইন মুঠোফোনে জানান, খাল কাটলেতো অবশ্যই খালের মুখও পুনরায় খনন করে পানি নিস্কাশনের ব্যবস্থা করা হবে। এ কর্মকর্তা আরো জানান, আমাদের সার্ভেকৃত জায়গার ম্যাপে যদি পূর্বে খাল না থাকে তাহলে খাল কাটা হবেনা। আর ম্যাপে থাকলে খাল কাটা হবে।
T.A.S / T.A.S
ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু