ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সলঙ্গায় ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় আটক ৩


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৮-১২-২০২৪ দুপুর ৪:৩৪

সিরাজগঞ্জের সলঙ্গায় এক মৎস্য ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। অপহরণের স্বীকার আব্দুল মান্নান ওরফে মোন্নাফ সলঙ্গা থানার শ্রীরামের পাড়া গ্রামের ওছি মুদ্দিনের ছেলে।

শনিবার ভোরে কুতুবেরচড় মৎস্য আড়ৎদার সমবায় সমিতিতে মাছ ব্যবসার জন্য যাচ্ছিল পথে শ্রীরামের পাড়া এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। ওই রাতে অপহৃতের ভাই মাহবুবুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। রবিবার ভোর রাতে পুলিশ অভিযান পরিচালনা করে তিন জনকে আটক করেন।

আটককৃতরা হলেন, সলঙ্গা থানার শ্রীরামের পাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে আমজাদ হোসেন (৬৫) তার ছেলে আব্দুল মালেক (৪০) ও আবু তালেব (৪৫)।

মামলার বাদী অপহৃতের ভাই মাহবুবুর রহমান বলেন, আমার ভাই আব্দুল মান্নান সরকার ওরফে মোন্নাফ প্রতিদিনের ন্যায় শনিবার ফজরের নামাজ পরে ব্যবসার কাজে বাড়ি থেকে রওনা হয়। বাড়ি থেকে বের হবার পরই সড়ক থেকে একটি কালো মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। মাইক্রোবাসটি পিছনে গেলেও তাদের ধরতে পারি নাই। সলঙ্গা থানায় অবগত করে একটি মামলা দায়ের করি। পরে থানা পুলিশ তিন জনকে আটক করেছে। সরকার ও প্রশাসনের কাছে আমাদের পরিবারে দাবি অতিদ্রুত যেন সুস্থ্য ভাবে আমার ভাইকে ফিরিয়ে দেন।

মামলার তদন্তকারী কমকর্তা সলঙ্গা থানার তদন্ত অফিসার মনোজিৎ কুমার নন্দী জানান, অপহৃতের ভাই মাহবুবুর রহমান থানায় মামলা দায়ের করেন,পরে অভিযান পরিচালনা করে তিন জনকে আটক করা হয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, শনিবার ভোরে শ্রীরামেরপাড়া এলাকা থেকে আব্দুল মান্নান ওরফে মোন্নাফ নামের এক মৎস্য ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থ পরিদর্শন করা হয়েছে। রাতে অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করে তিন জনকে আটক করা হয়। অপহৃত আব্দুল মান্নান সরকার ওরফে মোন্নাফকে উদ্ধারের কাজ ও অন্য আসামীদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।

T.A.S / T.A.S

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে ২ হাজার ৩৮৩ কোটি টাকার রাজস্ব আয় এনবিআর

মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ ভাবে অনুষ্ঠিত

চাঁদপুরে জুলাই আন্দোলনে হামলা-ভাঙচুরের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট

বিলাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বীজ ধান বিতরণ

নিবন্ধন ও নবায়নকৃতরাই পাবে ই-রিকশার লাইসেন্স: চসিক মেয়র

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হায়না সদৃশ্য বন্য প্রাণীর হামলায় আহত ১০

রাণীশংকৈলে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন এমপি জাহিদুর

সোনালী বাজার সাজেদা বেগম বিদ্যাপীঠের পরিচালনা কমিটি গঠন

মনোহরগঞ্জে মাদক ও কিশোর অপরাধকে না-শিক্ষার্থীদের শপথ অনুষ্ঠান

পটুয়াখালী রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন, শিক্ষক বরখাস্ত

লালমনিরহাটে মাদক মামলায় চারজনে ১০ বছর কারাদণ্ড

যশোরের কেশবপুরে খাল খনন প্রকল্পের ২৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বারবাকিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত