ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালী ৮ ডিসেম্বর মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ৮-১২-২০২৪ বিকাল ৫:৫৬

পটুয়াখালী ৮ ডিসেম্বর মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরনে দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত।

রবিবার (৮ ডিসেম্বর) বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এর সভাপতিত্বে ও ড. আমিনুল হক টিটুর উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এস এ জলিল হিরু।

সভায়  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ- পরিচালক শিলা রানী দাস। আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি গোলাম কিবরিয়া মৃধা, বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কুতুবুদ্দিন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. মোদাচ্ছের বিল্লাহ, একেএম কলেজের অধ্যক্ষ সাইফুল মজিদ বাহাউদ্দিন বাহার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন। সভায় শহীদ মুক্তিযোদ্ধাদের রূহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন জাতীয় পর্যায় শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত ইমাম বাউফলের কৃতি সন্তান  আলহাজ্ব মাওলানা সৈয়দ মো. আবুল কালাম আজাদ।

সভায় বক্তারা বলেন মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদায় রক্ষায় মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে  অমুক্তিযোদ্ধাদের  বাদদিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তালিকা করার আহবান জানান। দেশকে এগিয়ে নিতে এবং বৈষম্যহীন সমাজ বিনির্মানে মুক্তিযোদ্ধাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের বিরুদ্ধে দেশী- বিদেশী অপপ্রচারসহ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার কথাও বলেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

T.A.S / T.A.S

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা