রাজবাড়ীর গোয়ালন্দে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির কাজে ব্যস্ত গাছিরা
রাজবাড়ীর গোয়ালন্দে রস সংগ্রহ ও গুড় তৈরির জন্য ব্যস্ত গাছিরা । এখন হেমন্তকাল, মাঠ থেকে আমন ধান কাটা-মাড়াইয়ের কাজ শেষ। নতুন ধানের নতুন চালের মৌ মৌ গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে। এদিকে শীতের শিশির পড়া শুরু হয়েছে। সেই সাথে খেজুর গাছে রস ও গুড় আসছে । সে জন্য খেজুর গাছের ডালপালা কেটে-ঝুরে ফেলে মাটির হাড়ি লাগানোর জন্য প্রস্তুত করা হয়েছে।
হেমন্ত, শীত ও বসন্তকালে খেজুরগাছ থেকে খেজুর রস সংগ্রহ করা হয়ে থাকে। খেজুর রস সংগ্রহ করার জন্য আগেই খেজুরগাছ ঝুরার কাজ করে মাটির হাড়ি লাগানোর জন্য প্রস্তুত করতে হয়। সে জন্য দরকার হয় গাছিদের। যারা গাছ ঝুরার কাজ করে তাদেরকে আঞ্চলিক ভাষায় গাছিয়া ও গাছি বলা হয়ে থাকে। গোয়ালন্দ উপজেলায় খেজুরগাছ ঝুরার কাজ ইতো মধ্যেই শেষ হয়েছে।
পাশাপাশি কিছু কিছু খেজুর গাছের রস সংগ্রহের জন্য মাটির হাড়ি লাগানো হয়েছে, রস পাওয়া যাচ্ছে । এবং কিছু জায়গায় গুড় তৈরির কাজে ব্যস্ত দেখা যায় গাছিদের, সেই সাথে বাজারে উঠতে শুরু করেছে খেজুরের গুড়, । শীতকালে খেজুর রস খেতে অনেক মজা লাগে। খেজুর রস দিয়ে পিঠা-পুলি, রসের ক্ষীর ও পায়েস’সহ নানা রকমের রসালো খাবার তৈরি করা হয়। যা খেতে খুব সুস্বাদু ও মজাদার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে ও হাট-বাজারে খেজুরের তরল ও পাটারী গুড়েরও ব্যাপক চাহিদা রয়েছে। তাই খেজুর রস ও গুড় অনেকটা জনপ্রিয়। এই উপজেলায় বিপুল পরিমাণ খেজুরগাছ রয়েছে। যা থেকে প্রচুর পরিমাণ খেজুর রস ও গুড় পাওয়া যায়। রাজবাড়ী জেলায় এর ব্যাপক সুনাম রয়েছে।
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ইছহাক মুন্সির পাড়া, গ্রামের ইউনুস সরদার ১০ (দশ) বছর খেজুর রস সংগ্রহের কাজে নিয়োজিত আছেন বলে জানান । এ বছর তিনি ১০০ (একশত ) খেজুরগাছ থেকে রস সংগ্রহের জন্য খেজুর গাছের ডালপালা কেটে-ঝুরে ভাড় লাগানোর জন্য প্রস্তুত করেছেন। তিনি আরো বলেন,এখন রস কম হচ্ছে, তবে শীত বেশী হলে রস বেশী হবে। খেজুর রস ও গুড় সবারই প্রিয়, তাই অতিগুরুত্বের সাথে গ্রামগঞ্জের মানুষেরা খেজুর রস সংগ্রহ করে গুড় তৈরি করে।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান