ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে রোকেয়া দিবস পালিত ও জয়িতাদের সংবর্ধনা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৯-১২-২০২৪ দুপুর ১২:৫২

"নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে দিবসটি পালন করা হয়। 

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা পরিষদের সামনে র‍্যালী ও উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা শেষে জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও বিআরডিবি অফিসার শফিকুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, সমাজ সেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ, পরিসংখ্যান কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপি'র সভাপতি শামছুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, উপজেলা জামায়াতে ইসলামী'র আমীর মো: আলী মর্তুজা, রায়গঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক আবুল কালাম বিশ্বাস, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম মুক্তাদির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শেখ রিয়াদ, ফয়সাল আহমেদ, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। 

অনুষ্ঠান শেষে সফল জয়িতা হিসাবে ৪ নারীকে সংবর্ধনা দেওয়া হয়।সংবর্ধনাপ্রাপ্তরা হলেন, বুলু রানী, হাফিজা খাতুন, মিতু খাতুন, মঞ্জুরা পারভীন।

এমএসএম / T.A.S

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬