ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোসাইরহাটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস- ২০২৪ পালিত


সাহেদ আহমেদ, গোসাইরহাট photo সাহেদ আহমেদ, গোসাইরহাট
প্রকাশিত: ৯-১২-২০২৪ দুপুর ১:৫৯

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ উদ্যাপন উপলক্ষে দুর্নীতি দমন কমিশন শরীয়তপুর গোসাইরহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) কতৃক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)এর সাথে সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) উপজেলা হলরুমে ঐ সভা অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ সাব্বির সাজ্জাদ।

সভায় সভাপতিত্ব করেন গোসাইরহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ইদিলপুর বালিকা বিদ্যালয়ের প্রধনা শিক্ষক মোবারক হোসেন।এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা মো.শাহাবুদ্দিন,,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লূৎফর রহমান।

এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সদস্য, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক স্বপন শিকারী ও সদস্য কে এম সাইফুল্লাহ কাউসার।

সারাদেশের মতো গোসাইরহাট উপজেলায়ও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ যথাযথভাবে পালনের লক্ষ্যে গৃহিত বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

“দুর্নীতর বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে এবারে দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে, দৃশ্যমান ও উন্মুক্ত স্থানে দুর্নীতি বিরোধী বাণী সম্বলিত ব্যানার স্থাপন, জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, ফেস্টুন-বেলুন উড়ানো, মানববন্ধন, আলোচনা সভা ও দুর্নীতি বিরোধী তথ্যচিত্র প্রদর্শন প্রভূতি।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত