দাগনভূঞায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে ফেনীর দাগনভূঞা নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে সোমবার সকালে দিবসটি উপলক্ষে জাতীয় সঙ্গিত পরিবেশনের সাথে সাথে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে দূর্জয় তারুন্য দূর্নীতি রুখবেই স্লোগান নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন শেষে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে আলোচনা সভায় মিলিত হয় সবাই।
সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান হিরোর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স. ম. আজহারুল ইসলাম।
সাংবাদিক কাজী ইফতেখারুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম সোহরাব আল হোসাইন, উপজেলা কৃষি অফিসার কামরুজ্জামান, দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি মো. ইয়াছিন সুমন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) দাগনভূঞা কমিটির সভাপতি মো. আবু তাহের আজাদ, উপজেলা ছাত্র প্রতিনিধি সাজ্জাদ হোসেন ফাহিম প্রমুখ।
বক্তারা বলেন, দূর্নীতি দমনে একটি শক্তিশালী আইনী কাঠামো তৈরীর মাধ্যমে দুর্নীতিকে নিরুৎসাহিত করা এবং যারা দুর্নীতিবাজ তাদের আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান।
T.A.S / T.A.S
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান