ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

তানোরে গভীর নলকুপ জবরদখল


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৯-১২-২০২৪ দুপুর ৩:১

রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নের(ইউপি)কচুয়া মাঠে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকুপ জবরদখলের অভিযোগ উঠেছে।এঘটনায় বিবাদমান দু'পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে আজ ৯ ডিসেম্বর অপারেটর জিয়াউর রহমান জিয়া বাদি হয়ে রুবেল হোসেনকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিএমডিএর সহকারী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) জেল নম্বর ৮০, কচুয়া মৌজার ৪৮৯ দাগে বিএমডিএর গভীর নলকুপ রয়েছে। অপারেটর জিয়া দীর্ঘ প্রায় ১৫ বছর শান্তিপূর্ণভাবে গভীর নলকুপ পরিচালনা করে আসছেন। কিন্তু সম্প্রতি কচুয়া গ্রামের নজরুল ইসলামের পুত্র রুবেল আলীগত দলবল নিয়ে গভীর নলকুপ জবরদখল করে আলুখেতে পানি সেচ বন্ধ করে দিয়েছে। অপারেটর জিয়া গভীর নলকুপে গেলে তাকে জানে মেরা ফেলা হবে বলে হুমকি দিচ্ছে।ফলে সে গভীর নলকুপে যেতে পারছেন না।এতে কৃষকেরা সেচ দিতে না  পেরে ফসলহানির আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়েছে।

স্থানীয় কৃষকেরা গভীর নলকুপ অবৈধ দখল মুক্ত করার দাবিতে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।এবিষয়ে জানতে চাইলে রুবেল আলী সকালের সময়কে বলেন,গত ৫ আগস্টের পর অপারেটর আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান জিয়া গভীর বন্ধ রেখে আত্মগোপন করে। তিনি বলেন, প্রজেক্টের আলুচাষিদের কাছে থেকে বিঘা প্রতি ২৪ হাজার টাকা নিয়ে জমির মালিকদের মাত্র ১৮ হাজার টাকা দিয়ে বাকি টাকা আত্মসাৎ করেছেন জিয়া। এতে কৃষকেরা বিপাকে পড়েন।কৃষকদের অনুরোধ ও সহায়তায় তিনি গভীর নলকুপ চালু করেছেন। তিনি বলেন, কৃষকদের মাধ্যমে সমিতি করে গভীর নলকুপ পরিচালনা করা হবে। এবিষয়ে অপারেটর জিয়াউর রহমান জিয়া অভিযোগ অস্বীকার করে সকালের সময়কে বলেন, রুবেল আলী মাদকাসক্ত, সে গভীর নলকুপের ঘর মাদকের আখড়ায় পরিণত করেছে, স্কীমের কোনো কৃষক তার পক্ষে নাই, সে জোরপুর্বক গভীর নলকুপ জবরদখল করেছে।এবিষয়ে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান সকালের সময়কে বলেন, অভিযোগ পাওয়া গেছে,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

T.A.S / T.A.S

​জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ​ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ