ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ৯-১২-২০২৪ দুপুর ৪:৬

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীত  আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সমাবেশ, জাতীয় পতাকা ও দুদুক পতাকা উত্তোলন, মানববন্ধন, জনসচেতনামূলক বাইসাইকেল র‌্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর জেলা প্রশাসন এর সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং সনাক (টিআইবি) এর যৌথ আয়োজনে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয়  পতাকা উত্তোলনের মাধ্যমে দূর্নীতি বিরোধী দিবস পালনের শুভ সূচনা করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফীন। একই সময় দুদুক পতাকা উত্তোলন করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় এর উপ-পরিচালক তানভীর আহমেদ। আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি  শেষে বেলুন ফেস্টুন শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জনসচেতনামূলক সাইকেল র‌্যালি উদ্বোধন করা হয়।

পরে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতাঃ গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফীন ।জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারন সম্পাদক আমিনুল ইসলাম সিরাজ এর সঞ্চালনে স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি  কমিশন, সমন্বিত জেলা কার্যালয় এর উপ-পরিচালক তানভীর আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সনাক (টিআইবি) এর সদস্যবৃন্দ, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ রাসেল রনি, মোঃ আঃ লতিফ হাওলাদার, তাপস বিশ্বাস, উপ-সহকারী পরিচালক খালিদ হোসাইন, সোমা রানী সরকার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি প্রফেসর মোঃ জাফর আহম্মেদ, সহ-সভাপতি সুবাস চন্দ্র দাস, সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ জহিরুল ইসলাম, নেফাজ উদ্দিন, সাবরিনা, এনায়েত হোসেন, পারভিন আক্তার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা জানান, এই সাইকেল র‌্যালির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বাড়বে এবং সবাই মিলে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে গুরুত্বপুর্ন ভূমিকা রাখবো।

T.A.S / T.A.S

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা