ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৯-১২-২০২৪ দুপুর ৪:১২

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা  এ প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে  আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. শামসুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন খান, সলঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল আলিম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আলী মর্তুজা, রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক মো. আবুল কালাম বিশ্বাস, উপজেলা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি শেখ রিয়াদ, ফয়সাল বিশ্বাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. সাজেদুল আলম প্রমুখ। 

সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন। এর আগে দিবসটি উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এমএসএম / এমএসএম

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল

নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত