গোসাইরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত
নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যে শরীয়তপুরের গোসাইরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুুর আড়াইটায় দিকে গোসাইরহাট উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় একটি র্যালি শেষে গোসাইরহাট উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। গোসাইরহাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ সাব্বির সাজ্জাদ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাচ্ছেল মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লূৎফর রহমান,যুবউন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা মো.ইকবাল।
বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন, সাংবাদিক, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নারীদের উন্নয়নের জন্য বেগম রোকেয়ার অসামান্য অবদানের কথা স্মরণ করে গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, বেগম রোকেয়ার আদর্শ ও উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে দেশে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা বাংলার নারী জয়িতাদের বিশেষ সংবর্ধনা প্রদান ও প্রশিক্ষণার্থী, প্রশিক্ষকদের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষনধারা কর্মজীবি হতে বিশেষ ভুমিকা রাখায় পুরুষ্কার প্রদান করেন। সফল নারীর জাহানারা বেগম,সমাজ উন্নয়নে অসামান্য অবদানে রোকেয়া বেগম, নির্যাতন ও বভিষিকা রুখে নতুন জীবনে শুরু করায় রিনা বেগম, আর্থনৈতিকভাবে সাফল্য জান্নাত বেগম, শিক্ষা ও চাকুরিজীবি ক্ষেত্রে স্মৃতী দাশ।
T.A.S / T.A.S
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান