সমাজ উন্নয়ন অবদান রেখে চট্টগ্রামের পাঁচ নারী পেলেন শ্রেষ্ঠ জয়ীতা পুরষ্কার
সমাজ উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান রাখার জন্য চট্টগ্রামে পাঁচ নারীকে 'শ্রেষ্ঠ জয়ীতা' পুরষ্কার ২০২৪ দিয়ে সম্মান জানিয়েছে জেলা প্রশাসন।
সোমবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজের কনফারেন্স রুমে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সফল নারীদের উত্তরীয় পরিয়ে হাতে ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: শরীফ উদ্দিন।
এসময়, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য শ্রেষ্ঠ জয়ীতার পুরষ্কার তুলে দেয়া ট্রাই নারী ও যুব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আইরিন নেছা মুনুমুনকে। নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরুর জন্য লাভলী মজুমদার, সফল জননী হিসেবে চেমন আরা বেগম, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জননের জন্য ডা. রওশন আক্তার, এবং অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য নিগার শারমিন শ্রেষ্ঠ জয়ীতা পুরষ্কার গ্রহন করেন।
মহিলা বিষয়ক অধিদপ্তর ও চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ডিবি-পশ্চিম) শ্রীমা চাকমা।
মহিলা বিষয়ক অধিদপ্তর, চট্টগ্রামের উপ-পরিচালক আতিয়া চৌধুরীর সভাপতিত্বে ও অধিদপ্তরের কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন উপ-পরিচালক মাধবী বড়ুয়া, হোসনে আরা বেগম, নারী উন্নয়ন কর্মী জেসমিন সুলতানা পারু, উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিষনের প্রোগ্রাম ম্যানেজার জনি রোজারিও, প্রত্যাশীর সহকারী পরিচালক মো: সেলিম ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
T.A.S / T.A.S
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ