এডিপির প্রকল্পে নয়ছয়, বালাগঞ্জে বেঞ্চকান্ড
সিলেটের বালাগঞ্জ উপজেলায় বেঞ্চকান্ড নিয়ে আলোচনা মুখে মুখে। ৫.৫ ফুট ও ৩ ফুটের একটি বেঞ্চের জন্য বরাদ্দ ৩৯ হাজার ৮৫০টাকা। এসএস স্টিল দিয়ে তৈরী একটি বেঞ্চ সাথে একটি রডের তৈরী একটি ফুলদানিও দেখা গেছে। নিয়মনীতির তোয়াক্কা না করেই এ প্রকল্পের কাজ করেন উপজেলা প্রকৌশলী দপ্তরের সাবস্টেশন ইঞ্জিনিয়ার প্রদীপ।
বালাগঞ্জ উপজেলায় এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) ও উপজেলা উন্নয়ন তহবিলের কাজে ব্যাপক অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব প্রকল্পের মধ্যে কোনোটির অর্ধেক, আবার কোনোটির কাজ না করেই টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। অস্তিত্বহীন নামেও প্রকল্প নিয়ে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নিয়মনীতির তোয়াক্কা না করে প্রকল্প নিয়ে অর্থ লোপাটের অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে দেখা যায়, ইউপি সদস্য সহ আরও পরিচিতজনদের নাম এনআইডি কার্ড ব্যবহার করে উপজেলার অভ্যন্তরে বিভিন্ন দপ্তর মেরামত, সভা সেমিনার সহ নানা প্রকল্পে ২০২৩-২৪ অর্থ বছরে এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) প্রকল্পের কাজ করেন উপজেলার দুই দপ্তরের সরকারি চাকুরীজীবি দুই কর্মকর্তা। তথ্য অধিকার আইনের মাধ্যমে পাওয়া তথ্যের বরাদ দিয়ে জানা যায়, গত ২০২৩-২৪ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) থেকে উপজেলা হিসাব রক্ষন অফিসের সামনে বসার বেঞ্চ দেওয়ার কথা দুইটা বেঞ্চ, ফুলদানি ৩-৪ দেওয়ার কথা কিন্তু একটি বেঞ্চ ও একটি ফুলদানি সরেজমিনে দেখা যায়। প্রকল্পের অর্থ আত্মসাতের জন্য লোকদেখানো কিছু কাজ করা হয়।
এব্যাপারে সাবস্টেশন ইঞ্জিনিয়ার প্রদীপ কে একাধিক ফোন দেওয়ার পরও তিনি কল রিসিভ করেন নি। উপজেলা এলজিইডি দপ্তরের প্রকৌশলী মো. হাবিবুল্লাহ বলেন, এই বেঞ্চটা কি না আমি জেনে বলতে হবে। এবং সরকারি চাকুরী করে কেউ এডিপি বা রাজস্ব উন্নয়ন তহবিল থেকে নেয়া প্রকল্পের কাজ করতে পারে না। তবে আমি যাচাই করে দেখতে হবে ঘটনাটি সত্য কি না। পরিশেষে বসে এসব বিষয় মিমাংশা করা করার প্রস্তাব দেন তিনি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ বলেন, এ উপজেলায় আমি নতুন। বিষয়টি আমার জানা নেই। জেনে বলতে হবে।
T.A.S / T.A.S
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিদায় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
মনোহরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা