বাঁশখালীতে খাস জায়গা দখল করতে গিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ১২
চট্টগ্রামের বাঁশখালীর সরলে সরকারি খাস জায়গাস্থ লবণ মাঠ ও চিংড়ি ঘের দখল করতে গিয়ে দু'পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে, এতে অন্তত ১২ জন আহত হয়েছে বলে জানা গেছে।
দুপক্ষের আহতদের ৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আনা হলে তন্মধ্যে ৫জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগ সুত্রে জানা গেছে।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার সরল ইউনিয়ন বেড়িবাঁধ সংলগ্ন সমুদ্র চর এলাকার লবণ মাঠে এই ঘটনা ঘটে। আহতরা হলেন- জয়নাল আবেদীন (২৮), নেজাম উদ্দিন (৩২), সাইফুল ইসলাম (১৭), মোঃ জাবেদ (২২), নেছার উদ্দিন (২৮), সরওয়ার উদ্দিন (৩৫), শোয়াইব (৩৫), ফেরদৌস (৪৮)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সরল ইউপিস্থ বঙ্গোপসাগর তীরবর্তী উপকূলে সরকারি খাস জায়গাস্থ লবণ মাঠ দখল -বেদখল নিয়ে যুগ যুগ ধরে বিরোধ চলছিল। এরই প্রেক্ষিতে সোমবার বিকেলে ডা.গিয়াস উদ্দীনের পক্ষের লোকজন লবণের মাঠ দখল করতে গেলে একই এলাকার সাবেক ইউপি সদস্য মনসুর আলম ওরফে মচ্ছা মেম্বার গ্রুপের লোকজন তাদেরকে বাঁধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কিছু গুলির শব্দ শুনা গেছে বলেও জানিয়েছে স্থানীয়রা।
এবিষয়ে ডা.গিয়াস উদ্দিন বলেন, মুলত এগুলো সরকারি জায়গা, কিন্তু যার যার সীমানা শিরো পাতি অনুযায়ী আমরা লবণের মাঠ ও চিংড়ি ঘের করে থাকি। আমাদের লোকজন লবণের মাঠে কাজ করতে গেলে প্রতিপক্ষ লোকজন হামলা করে, এতে অনেকই গুলিবিদ্ধ হয়েছে বলেন জানান গিয়াস উদ্দিন। অপরপক্ষের মনসুর মেম্বারের সাথে যোগাযোগের চেষ্টা করলেও মোবাইল সংযোগ পাওয়া যায়নি।
এবিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে এখনও পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ থানায় দেয়নাই, অভিযোগ ফেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
T.A.S / T.A.S
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি