ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে পুকুরের মাটি অবৈধ পরিবহনের দায়ে ৩টি ড্রাম ট্রাক আটক


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ১০-১২-২০২৪ দুপুর ৩:৬

দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধভাবে পুকুর সংস্কারের নামে মাটি পরিবহন ও বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় দিকে লালমাটি শ্যামপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গত কয়েক মাস  ধরে উপজেলার লালমাটি শ্যামপুর গ্ৰামের প্রভাবশালী স্থানীয় একটি মহল প্রশাসনকে তোয়াক্কা না করে পুকুর সংস্কারের নামে খনন করতে থাকে। কিন্তু তারা ২০-২৫ ফুট গভীর পর্যন্ত মাটি খনন ও অবৈধভাবে পরিবহন করে বিভিন্ন জায়গায় মাটি বিক্রি করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওসার শেখ থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে উপস্থিত হলে দুষ্কৃতিকারীরা তার উপস্থিতি টের পেয়ে মাটি বহনকারী ট্রাক ও মাটি খননযন্ত্র স্কেভেটর রেখেই পালিয়ে যায়। চক্রটি পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নাই।  অবৈধভাবে পুকুরের মাটি খনন ও বিক্রির দায়ে তাদের ৩টি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ এর আইনে পৌরসভার ৭ নং ওয়ার্ড লালমাটি শ্যামপুর গ্রামে সরকারি অনুমতি না নিয়ে তাদের ইচ্ছেমত দিনে-রাতে পুকুর সংস্কারের নামে মাটি পরিবহন ও বিক্রির করছে একটি মহল। প্রসাশনের অনুমতি না নিয়ে কেউ পুকুর সংস্কার করতে পারবে না। আইন না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধভাবে পুকুর খননের নামে মাটি পরিবহন বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। এক্ষেত্রে তিনি স্থানীয়ভাবে সচেতনতা বৃদ্ধি এবং পুকুর খননকারীদের সম্পর্কে তথ্য দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

T.A.S / T.A.S

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার