ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মানবাধিকার দিবসে জয়পুরহাটে শহর ছাত্রদলের মানববন্ধন


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১০-১২-২০২৪ দুপুর ৪:৪৯

ফ্যাসিস্ট হাসিনার প্রত্যক্ষ মদতে আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুম, হত্যাকান্ড ও নেতাকর্মী নির্যাতনের শিকার সে সকল অপরাধের যথাযথ তদন্তের মাধ্যমে বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে  জয়পুরহাটে শহর  ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার বিকেলে জয়পুরহাট শহরের রামদেও বাজলা স্কুলের সামনে এ কর্মসূচি পালন করা হয়। শহর ছাত্রদলের আহবায়ক এ কে এম গোলাম মাহফুজ শুভ'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ ওয়াহাব।

বিশেষ অতিথির বক্তব্য দেন শহর বিএনপির আহবায়ক  মতিয়র রহমান, জেলা যুবদলের সাবেক আহবায়ক এ টি এম শাহেনেওয়াজ কবির শুভ্র, সাবেক যুগ্ম  আহ্বায়ক  শরিফুল ইসলাম, জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন প্রমুখ।

এসময় শহীদ পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন শহীদ ফারুক হোসেন এর পিতাঃ শহীদুল ইসলাম, শহীদ মামুনুর রশীদ এর পিতাঃ মজিবর রহমান বিশা, শহীদ শামীম হোসাইন এর বড় বোন  শিল্পী আক্তার।

T.A.S / T.A.S

ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা

আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা